প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১২:২৯:১২ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল বাস টারমিনাল এলাকা থেকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।শনিবার বিকাল ৪টার দিকে অস্ত্রের চালানটি আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী জানান,বেনাপোল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল বেনাপোল পোর্ট বাস টার্মিনাল এলাকা হতে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।