প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ১১:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ১১ মার্চ,২১ রমজান, বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট আইনজীবী,শিক্ষাবিদ সংগঠক এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাংবাদিক ক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, বিশিষ্ট বিমাবিদ ও শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম, দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, মানবাধিকার সংগঠক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ নবী হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ মনির তালুকদার, শামসুদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মনীরুল ইসলাম।