মহানগর

ফ্রিজিয়া ফুডকে দেড় লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ৯:৫৮:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: চর চাক্তাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে এ জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান।




তিনি জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তরমুজ বিক্রির প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকি কালে মূল্যতালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




আরও খবর 25

Sponsered content