জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন হেলাল উদ্দিন

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত ছিলেন।মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই কর্মকর্তাকে আগামী ১৮ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

অন্যথায় ১৮ মে অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

আরও খবর 17

Sponsered content