প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১০:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

মোঃ আরমান হোসাইন, পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর বিশেষ টহল অভিযানে আবারও আটক হলো বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল। শুক্রবার ২৮ নভেম্বর সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ১x বি টাইপ বিশেষ টহল দলটি এলাকায় তৎপরতা বৃদ্ধি করে। টহল দলটি ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী সড়কে পরিত্যক্ত অবস্থায় চোরাচালানি মালামালগুলো উদ্ধার করে।
বিজিবির কর্মকর্তারা জানান, উদ্ধার করা মালামালের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য বিদেশি পণ্য রয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার ১৭৩ টাকা বলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত মালামালসমূহ আইনানুগ প্রক্রিয়ায় সীতাকুণ্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমাকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃপক্ষ।