পার্বত্য চট্টগ্রাম

থানচিতে জুলাই শহীদ দিবস পালন

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ১০:২৩:১২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ ও থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের জুলাই শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, দেওয়াল লিখন সহ জুলাই শহীদ দিবস নিয়ে আলোচনাসহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ঘটনাবলীর প্রমান্য চিত্র।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর 29

Sponsered content