Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

পূজার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই: শাকিব খান

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ৭:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: শাকিব-বুবলী-পূজা এই অভিনয় ত্রয়ীকে নিয়ে ঢালিউডপাড়ায় আলোচনা তুঙ্গে। এই শোনা যায় ছাড়াছাড়ির গল্প তো আবার শোনা যায় নতুন সম্পর্কের বন্ধন। ভালোবাসার শহরে ধর্মও যেন কোনো বাধা নয়। তাই তো ধর্মান্তরিত হওয়ার গল্পও ফাঁদে কেউ কেউ। এর কতটুকু সত্য আবার কতটুকু মিথ্যা— জানার আগ্রহ ভক্তদের। এসব বিষয়ে বুবলী, পূজা মুখ খুললেও নীরব দর্শক ছিলেন ঢালিউড নাম্বার ওয়ান তারকা শাকিব খান। এবার তিনি নীরবতা ভাঙলেন— সতর্ক করলেন সুযোগ সন্ধানী মহলকে।



বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে মুখ খোলেন শাকিব। তিনি বলেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’



শাকিব খান প্রশ্ন রাখেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’


তার কথায়, ‘এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’



ভুয়া বিষয়গুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রেখে ঢালিউড সুপারস্টারের ভাষ্য, ‘আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’

সবশেষ, এ বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে ‘কিং খান’ বলেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’



প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ঢালিউড অন্দরে জোর গুঞ্জন শবনম বুবলীর সঙ্গে বহু আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গেছে শাকিবের। নতুন করে সংসার পেতেছেন শীর্ষ নায়ক। এবার তার ঘরণী ‘গলুই’ অভিনেত্রী পূজা চেরি। শাকিবের সঙ্গীত্ব বরণ করে নিতে ছেড়েছেন নিজের ধর্ম, গ্রহণ করেছেন স্বামীর ধর্মকে। বিয়ের তারিখও ঘোষণা করেছেন কেউ কেউ। গত ২২ সেপ্টেম্বর। ত্যক্ত-বিরক্ত পূজা দিন কয়েক আগে বিষয়টি খোলাসা করলেও নীরব ছিলেন শাকিব। এবার তিনিও পূজার সুরে সুর মেলালেন। লাইক-কমেন্ট ও ভিউ বাণিজ্যের জোয়ারে বাধ দিলেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে।

আরও খবর 20

Sponsered content