প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:০৭:৫৬ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেল প্রতিনিধি: ভারীবর্ষন সহ একটানা বৃষ্টিতে তলিয়েছে স্থলবন্দর বেনাপোল। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রফতানিকৃত কোটি কোটি টাকার পন্য।বন্দর গোডাউনের বিভিন্ন শেডে হাটু পানিতে ভাসছে মালামাল। সরু ড্রেন সহ পানি নিষ্কাসনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় সৃস্টি হয়েছে জলাবদ্ধতার।
দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়াড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যাবস্থা।ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমদানিকৃত মালামাল। ক্ষতিগ্রস্ত হন আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। পান না ক্ষতিপূরন। বন্দরের ৩ নং গেটের সামনে পাচটি শেডে পানিতে তলিয়েছে বিভিন্ন ধরনের মালামাল। পানিবন্দি গোডাউন পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষ সহ আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। ক্ষতিপূরন চান ভুক্তভোগীরা।
এসব বিষয়ে বেনাপোল স্থল বন্দর উপ পরিচালক কাজি রতন জানান বৃষ্টিতে বেশকিছু শেডে পানিতে মালামার ভিজেছে।পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালানো হচ্ছে ।