মহানগর

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১০:৪২:০১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।

আরও খবর 25

Sponsered content