প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ১০:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।
তিনি বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা কয়েকজন আহত হন। পরে টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।