মহানগর

এশিয়ান আবাসিক স্কুলে বৈশাখী উৎসব

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ১০:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : নগরীর বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিক এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। একইদিনে শিক্ষকদের রিফ্রেশমেন্ট ট্যুরও সম্পন্ন হয়েছে। শনিবার ১১টায় শুরু হয় বৈশাখী উৎসব। সকাল থেকেই স্কুলে মিলিত হয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন শিক্ষক ও অভিভাবকরা। বৈশাখী রিফ্রেশমেন্ট উপলক্ষে ঐতিহ্যবাহী দেশীয় ২০ পদেরও বেশি খাবার রান্না করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ফজলুল আরাফা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ এহেসান চৌধুরী।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে দুপুর ২টায় বৈশাখী খাবর গ্রহণ শেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাত্রা করেন শিক্ষকবৃন্দ। শিক্ষকেরা সন্ধ্যা ৭টা পর্যন্ত একে-অপরের সাথে আড্ডা আর আনন্দে সময় কাটান।

এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার বলেন, ‘শিক্ষকরাই শিক্ষিত জাতি গঠনের প্রধান চালিকা শক্তি। তাই এ প্রতিষ্ঠানের শিক্ষকদের একঘেয়েমি দূর করতে, মানসিক পরিতৃপ্তির জন্য এবং পরষ্পরের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়েছে। আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’ শিক্ষকেরাও অসাধারণ এই আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও খবর 25

Sponsered content