মহানগর

আর্টিস্ট রিদুয়ানুল ইসলাম মারুফের ৩০টি বিপ্লবী চিত্রকর্ম নিয়ে শিল্পকলায় ৩ দিনব্যাপী প্রদর্শনী

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : মডার্ন ফিউশন ও ডিজিটাল আর্টিস্ট রিদুয়ানুল ইসলাম মারুফ এর তৈরী ৩০টি বিপ্লবী চিত্রকর্ম নিয়ে, বাংলা পালস্ এর আয়োজনে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় জেলা পরিষদ চট্টগ্রাম এর বাস্তবায়নে, জেলা প্রশাসন চট্টগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম এর সহযোগিতায়, ২১ থেকে ২৩ শে জুলাই ২০২৫ইং তিন দিনব্যাপি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে প্রদর্শিত হয় “INK OF PEOPLE, FIRE OF JULY – Revolution Art & Poster Exhibition”.

শিল্পী রিদুয়ানুল ইসলাম মারুফের করা মডার্ন ফিউশন ও ডিজিটাল আর্ট কম্পোজিশন দর্শকদের ব্যাপক নজর কেড়েছে। যেখানে দেখা যায়, পুলিশের চালানো গুলি আবু সাঈদকে ছেদ করে পুরো বাংলাদেশে এসে লাগে। যেখান থেকে শুরু পুরো বাংলার সর্বস্তরের মানুষের এক হয়ে রাজপথে নেমে আসা।

শিল্পী বলেন, “১৯৪৭, ১৯৭১, ২০২৪ আমার চিত্রকর্মে আমি ফুটানোর চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থান একটি রক্তে ভেজা বিজয়ের ইতিহাস। আমরা যেন ইতিহাস ভুলে না যায়। তাই আমার এই চিত্রকর্মগুলো তৈরী করা। ইতিহাস, দেশ, সংস্কৃতি ও শিল্পের কথা শোনাবে আমাদের প্রতিষ্ঠান বাংলা পালস্।”

তিনি আরও বলেন, “এক্সিবিশনে শহীদ পরিবারের সদস্য ও আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা মাশরুফ আনোয়ার ভাই এর মতো মানুষের উপস্থিতি আমার অনুপ্রেরণা।”

চট্টগ্রামের এই তরুণ শিল্পীর রয়েছে আরো অনেক পরিচয়। তিনি একজন সমাজসেবক, লেখক এবং আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার সৃজনশীল চিন্তা ও দক্ষতা লক্ষ্য করা যায় তার বিভিন্ন কাজে। রকব্যান্ড সঙ্গীত অঙ্গনে বিভিন্ন গানেও আর্ট এবং সৃজনশীল কাজ করে সুনাম অর্জন করেছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান তার বিভিন্ন আর্টওয়ার্ক এবং আন্দোলনে তার স্ব-শরীরে সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়।

আরও খবর 25

Sponsered content