Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

৫৯ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ১১:১০:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৫৮ পেরিয়ে ৫৯ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আয়তনে দেশের সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ হয়েছে ৫৮ বছর।

পাহাড়ের কোলে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীর জোবরা গ্রামে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তাই শাটল ট্রেন হয়ে আছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী।

শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শাটল ট্রেনেও বেড়েছে ভিড়। তৈরি হয়েছে নতুন নতুন সংকট। স্বপ্নের শাটল ট্রেনে ঘুরতে এসে অনেকেই এখন দিবালোকেই দেখেন শাটলের অব্যবস্থাপনার দুঃস্বপ্ন। অবশ্য সম্প্রতি নতুন দুটি ট্রেন যুক্ত করেছে চবি কর্তৃপক্ষ।

চারটি বিভাগ, সাতজন শিক্ষক ও দুইশ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট, ৯২০ জন শিক্ষক ও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য আছে ১৪টি আবাসিক হল ও একটি ছাত্রাবাস।

দেশের অন্যতম এ বিদ্যাপীঠ জন্ম দিয়েছে অনেক গুণীজনের। বরেণ্য মনীষীদের পদচারণায় মুখরিত হয়েছে এ ক্যাম্পাস। উপ-মহাদেশের খ্যাতিমান ভৌতবিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ আলী আহসান, মুর্তজা বশীর, ঢালী আল মামুন, সাবেক ইউজিসি চেয়ারম্যান ড. আব্দুল মান্নানসহ বহু কীর্তিমান মনীষী জ্ঞানের আলো ছড়িয়েছেন এ বিশ্ববিদ্যালয়ে।

চবি শিক্ষক ড. মো. শাহাদাত হোসেনের নতুন মাছের প্রজাতি শনাক্ত এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষা ও গবেষণায় অবদানের জন্য শিক্ষক মনজুরুল কিবরীয়া পেয়েছেন দেশি-বিদেশি সম্মাননা। ড. শেখ আফতাব উদ্দিনের কম খরচে সমুদ্র পানি সুপেয় করার পদ্ধতি আবিষ্কার, ড. আল আমিনের লেখা বই যুক্তরাষ্ট্রের ৬টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসেবে নির্বাচন, অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরীর বঙ্গোপসাগর নিয়ে মানচিত্র তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

পিছিয়ে নেই শিক্ষার্থীরাও। ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করে সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজিদ আলী হাওলাদার, দেশের সীমানা ছাড়িয়ে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাখাওয়াত হাসান ও তার দলের নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিটি করপোরেশন মেয়র, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব ও অতিরিক্ত সচিব পদসহ বিভিন্ন ক্ষেত্রে চবি শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক।

দেশের ক্রান্তিকালেও এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে অগ্রণী ভূমিকা। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২৪’র স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধুমাত্র মুক্তিযুদ্ধেই শহীদ হয়েছিলেন চবির ১৫ জন। ঠিক একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন।

দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিক। বর্তমানে ২০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারও রাখা হয়েছে দিনব্যাপী আয়োজন। পাশাপাশি ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবসে আকর্ষণ হিসেবে রাখা হয়েছে দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং সিস্টেম উদ্বোধন। এদিন সকালে শোভাযাত্রা, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস।

আরও খবর 25

Sponsered content