জাতীয়

স্থলভাগে উঠে এসেছে নিম্নচাপ, ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

  প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ১০:১১:০৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে এসেছে। ফলে রাতভর ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সারাদেশে।

এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ঝড়ের আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। এছাড়া সমুদ্রবন্দরগুলোতেও বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, স্থলগভীর নিম্নচাপটি বর্তমানে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। তবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে তিন ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আরও খবর 17

Sponsered content