Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১২:০৭:০৭ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন আল ইফাদা হজ গ্রুপের সীতাকুণ্ড শাখার পরিচালক মাওলানা কাজী খায়রুল আলম। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোহরম আলী, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, জামায়াতের উপজেলা মিডিয়া পরিচালক আবুল হোসেন, বিজনেস ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত ও সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য, বাজার কমিটির নেতারা, জোড়ালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

 

আরও খবর 27

Sponsered content