Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ১১:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফতেয়াবাদ আন্তঃথানা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক Aslam Chowdhury। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এম. মোরসালিন। তিনি খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট টিমের প্রধান পৃষ্ঠপোষক ও সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মামুন ইদ্রিস এবং স্বেচ্ছাসেবক নেতা মো. তারেক।
অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও ভাটিয়ারী ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি তুহিনসহ দলের খেলোয়াড় তাবরেজ, মুন্না, রাহিম, মাসুদ ও সিজান মিনারসহ অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের সময় খেলোয়াড়দের মধ্যে উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আসন্ন ফতেয়াবাদ আন্তঃথানা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, দলটি ইতোমধ্যে নিয়মিত অনুশীলন শুরু করেছে এবং প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সীতাকুণ্ডে ক্রিকেটের প্রসার ঘটানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর 16

Sponsered content