Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের যাত্রা শুরু চট্টগ্রামে

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৯:২২:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: উত্তর কাট্টলীর প্রাকৃতিক মনোরম পরিবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে যাত্রা শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন হয়।



সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। স্টেডিয়াম উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, আমরা রাসেল স্মৃতি পরিষদের সভাপতি ও মনজুর আলমের দৌহিত্র নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম।



প্রধান অতিথি বলেন, ক্রীড়ামোদীদের জন্য এটা সুখবর যে, চট্টগ্রামে আরেকটি স্টেডিয়াম নির্মিত হলো। আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে আরো বেশি খেলোয়াড় তৈরি হবে। চট্টগ্রাম ক্রীড়া সংস্থা থেকে সাবেক মেয়র মনজুর আলমকে শেখ রাসেলের নামে এই স্টেডিয়াম নির্মাণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন ও যুুগোপযোগী করতে সার্বিক পরামর্শসহ আমার আন্তরিকতা চলমান থাকবে।



মনজুর আলম বলেন, এই স্টেডিয়াম দলমত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে। ৩৩০ ফুট দীর্ঘ ও ২০০ ফুট প্রস্থের স্টেডিয়ামে গ্যালারি, ড্রেসিং রুম, চারদিকে নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। আমি এবং আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শের একটি পরিবার। জাতির পিতা, বঙ্গমাতা ও শেখ রাসেলের আত্মার মাগফিরাতের জন্য আমাদের থাকে বিভিন্ন কর্মসূচি। আমি মনে করি এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা আমাদের দায়িত্ব। আজ তিনি নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো একজন প্রকৃত দেশপ্রেমিক। তাঁর হাত ধরে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে উন্নীত হতে সক্ষম হয়েছে।



তিনি বলেন, বিপথগামী ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ১১ বছরের সেই ছোট্ট ছেলেকেও নির্মমভাবে হত্যা করেছিল। আমরা আজ স্মরণ করছি শেখ রাসেলকে। শেখ রাসেলকে তরুণ প্রজন্মের নিকট চির স্মরণীয় করে রাখতে আজ থেকে যাত্রা শুরু হলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। আমরা চাই শেখ রাসেল বেঁচে থাকুক তরুণ প্রজন্মের হৃদয়ে।

অনুষ্ঠানে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন ও উপস্থিত সবাইকে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।



মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীন রবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, নারী কাউন্সিলর তাসলিমা নুর জাহান রুবি, নগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, নগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ লোকমান, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান প্রমুখ।



আরও খবর 16

Sponsered content