Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিএনপির সংসদ সদস্যরা রোববার পদত্যাগপত্র জমা দেবেন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৯:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। বেলা ১১টায় স্পিকারের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।



শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য (এমপি)। এরইমধ্যে ই-মেইলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে জানিয়েছেন কয়েকজন এমপি।



একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। আর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।



২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম নির্ধারিত সময়ে শপথ না নিলে বগুড়া–৬ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে সে আসনে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।



আরও খবর 17

Sponsered content