Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ঈদ উৎসব

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ , ১২:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের পথশিশু ও ছিন্নমূল মানুষজন মেতে উঠেছে ঈদ উৎসবে। বিপ্লব উদ্যানে তাদের জন্য আয়োজন করা হয়েছে বিরিয়ানি,পায়েসের পাশাপাশি নাগরদোলা সহ বিভিন্ন রকমের আনন্দ আয়োজন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন দুইদিনব্যাপী এই আয়োজন করেছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিটি মেয়র এই উৎসব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আগত জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের ঈদ সালামি প্রদান ও ৫০ জন বৃদ্ধ নারীকে উপহার সামগ্রী প্রদান করেন মেয়র।

এসময় তিনি বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে তাকে আমরা সাধুবাদ জানাই। সমাজের বিত্তবানরা ছিন্নমূল প্রতিবেশীদের হক আদায় করলেই একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে’।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন- ‘গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়।

পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ এলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নিঃশব্দ কাতর চোখ কোনও সাহায্য প্রার্থনা করে না, তারা চায় সামাজিক সম্মান ও আত্মমর্যাদা। তাদের সেই সম্মান নিশ্চিত করতেই এই আয়োজন।

আরও খবর 25

Sponsered content