Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে রুশনি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৮:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ির মেয়ে রুশনি আকতারকে সীতাকুন্ডের শ্বশুর বাড়িতে স্বামী ননদ কর্তৃক হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ১২ মে (শুক্রবার)বিকেল ৩টায় রুশনির গ্রাম সুয়াবিল ইউনিয়নের পয়ার তালুকদার বাড়ী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।




এ সময় বক্তারা বলেন, শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য রুশনিককে গলা কেটে হত্যা করেছে। মানববন্ধনে বক্তারা গ্রেফতারকৃত খুনি স্বামী ও ননদের ফাঁসির দাবি জানান।

এলাকার সর্বস্থরের মানুষের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রুশনির নিহতের পিতা মোঃ বেলাল, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন তালুকদার, সাইফুল ইসলাম, আবুল হাশেম মেম্বার, মো সেলিম, মো ইউসুফ, মোজাহারুল হক, আলী নেওয়াজসহ প্রমুখ




উল্লেখ্য, গত ৯ মে বুধবার রাতে সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের শ্বশুর বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে রুশনির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দিদার ও ননদ রেশমিকে আটক করা হয়। পরে ১৬৪ ধারা জবানবন্ধিতে খুনের দায় স্বীকার করেন স্বামী দিদার।




আরও খবর 27

Sponsered content