Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে সৎমাকে কুপিয়ে জখম

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:০০:২৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে সৎমা সেলিনা আকতারকে কুপিয়ে জখম করছে সন্তান। ২২ মে সোমবার রাত ৯ টার দিকে ফটিকছড়ি পৌরসভার করোনেশন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।

সেলিনা আকতার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়া এলাকার হাসানুল বশরের প্রথম স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুল বশরের দ্বিতীয় স্ত্রীর সন্তান আনিস তার সৎ মাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।




ঘটনার পর পর রক্তাক্ত অবস্থায় সেলিনা আকতারকে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থা আশংকা হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক।




বর্তমানে তিনি চমেক হাসপাতালের পঞ্চম তলার ২৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন থাকলেও অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল আলম বলেন, বিষয়টা গত রাতে শুনেছি তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছিনা।




আরও খবর 27

Sponsered content