প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১১:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামর ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের নবনিযুক্ত বিজ্ঞ বিচারক শুভদীপ পাল যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি বার ভবনে এ সংবর্ধনার আয়োজন করে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি এড. লেয়াকত আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. জহুরুল ইসলাম
এড.আবু হামিদ জিয়াদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এড.রেজাউল করিম,এড. উত্তম কুমার মহাজন ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে বিচারক সংকটের কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শুভদীপ পাল যোগদানের মাধ্যমে বিচার কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এড.আজিজুল হক, এড.ফরিদ আহমদ,এড. নসরত আলম বাবর, এড. কপিল ইসলাম,এড. হামিদ উল্লাহ, এড.আমিন উল্লাহ, এড বিশ্বপতি
এড. রাশেল,এড আওরঙ্গজেব, এড. মোরশেদ, এড, রহিম, এড.লিটু পাল, এড.আলা উদ্দীন,, এড, মাসুম হোসেন, এড. আব্দুল মান্নাান, এড. সোহান, এড. শারমিন, এড. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেখানে বক্তারা আরো বলেন, নবনিযুক্ত বিচারকের কর্মজীবনে সফলতা কামনা করেন এবং ফটিকছড়িতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।