Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৯:৩০:০৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ২৫ জুলাই মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা পুরুষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ.এম.আবু তৈয়ব।




বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শোয়েব আল ছালেহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খায়রুল বশর চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ে মোহাম্মদ আব্দুর রহমান ।




মাঠ কর্মকর্তা বুলবুল আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ছফি উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তানভীর ছিদ্দিকী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শরিফুর ইসলাম প্রমুখ।

বক্তারা “নিরাপদ মাছে ভরব দেশ গড়বো র্স্মাট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে এগিয়ে চলার আহবান জানান। অনুষ্ঠানের শেষে পুরুষ্কার বিতরণ করা হয়।




আরও খবর 27

Sponsered content