Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন : ইউসিসিসি পঞ্চম

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ১১:২০:২০ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুৃলিশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। বাংলাদেশ পুলিশ আজ ২৮ মার্চ, মঙ্গলবার সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করে। আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম তথা শেষ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের পক্ষে দুই ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন।



বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলোকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন এডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এবং খেলোয়াড়রা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলাভান ভার্ষিনি ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।




গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ এবং খেলোয়াড়রা হলেনঃ ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জমু, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু। শাহিন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

শেষ রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। শহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি।



সাত পয়েন্ট করে পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানের জন্য টাই করে টাইব্রেকিংয়ে বশির মেমোরিয়াল চেস ক্লাব চতুর্থ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম স্থান লাভ করে। তিন পয়েন্ট করে নিয়ে বসির মেমোরিয়াল চেস একাডেমি ষষ্ঠ ও শেখ রাসেল চেস ক্লাব সপ্তম স্থান লাভ করে। কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে টিম বরিশাল অষ্টম হয়।




শেষ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল রাসেল চেস ক্লাবকে ও বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল এবারের প্রথম বিভাগ মহিলা দাবা লিগে অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, ২০২১ সালে ১০ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রথম বিভাগ মহিলা দাবা লিগেও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম হয়েছিলো। এবারের লিগে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন — ফারজানা জাহিন মৌ (অধিনায়ক), ওয়ারিশা হায়দার, নাজমিন আক্তার, ইসাবা মাসনুন, রাইবা সোবহান অধরা এবং ফারিহা সুমনা।





(বুধবার) সকাল ১১-৩০ (সাড়ে এগার) টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।



আরও খবর 16

Sponsered content