Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার জেসির অভিষেক

  প্রতিনিধি ২৯ মে ২০২৬ , ১২:০৭:৪২ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আরেকটি অর্জনের খবর এলো আম্পায়ারিংয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।

প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাকে।বুধবার বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানে ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করা হয়। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জেসিসহ আরও তিন নারী আম্পায়ার ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টে।

এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন জেসি। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পেলেন তিনি।

আগামী ১২ জুন থেকে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে এবারও শুধুমাত্র নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়োগ দিয়েছে আইসিসি। টানা তৃতীয় আসরের মতো এই নীতিতে অটল থাকল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে রয়েছেন লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী ভেণুগোপালন। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেরা।

আরও খবর 16

Sponsered content