Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ১২:১১:২৩ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক: আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত সভা সিডিএ বালুর মাঠে সোমবার (৪ডিসেম্বর) বিকেলে পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত অত্র একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবসে প্রদর্শনী ফুটবল ম্যাচ,বিজয় রেলী, শ্রদ্ধা নিবেদন, পথসভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতি সভা ও একাডেমির অনুর্ধ-১৫ ফুটবল টিম গঠনে খেলোয়াড় বাছাই, ৩য় বিভাগ ফুটবল লিগ, শীত কালীন ঘরোয়া ফুটবল লিগ আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে।




উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ,সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, ক্লাবের সদস্য ও টিম্বার মোঃ ওমর ফারুক, প্রাক্তন ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান, একাডেমির কার্য্য নির্বাহী সদস্য মোঃ আব্দুল মালেক,মাঠ সমন্বয়কারী ও ক্লাবের সদস্য মোঃ আমির হোসেন খন্দকার, সদস্য মোঃ আব্দুর নূর পংকু সহ একাডেমির নিয়মিত সদস্য ফুটবলার গণ উপস্থিত ছিলেন।




সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন উপ কমিটির দায়িত্বশীলদের সমন্বয় করে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং নতুন সদস্য ভর্তি ও মাসিক ফি বৃদ্ধি করতে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও খবর 16

Sponsered content