Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

টানা প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১১:০০:৩০ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন টানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাঁশবাড়িয়ায় গতকালের প্রচারণা শেষ করেই বুধবার সকাল থেকে তিনি মুরাদপুর ইউনিয়নে গণসংযোগে নামেন।

২৮ নভেম্বর সকাল ১০টা থেকে জুমার আগ পর্যন্ত তিনি মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের সমস্যা, উন্নয়নচাহিদা ও দৈনন্দিন ভোগান্তি সম্পর্কে শোনার পাশাপাশি ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন তিনি।

গণসংযোগে তার সঙ্গে অংশ নেন মুরাদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। তাদের উপস্থিতি এবং স্থানীয় মানুষের উৎসাহে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগে মুরাদপুরের মানুষের নানা সমস্যার কথা উঠে আসে। কেউ দুর্বল অবকাঠামো ও ভাঙাচোরা সড়কের কথা বলেন, কেউ স্বাস্থ্যসেবা সংকট ও বেকারত্বের কথা তুলে ধরেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্থানীয়দের অভিযোগ ও চাহিদা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি জানান,
“এই এলাকায় মানসম্মত সেবা, নিরাপদ জীবন আর উন্নত অবকাঠামো গড়তে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব দরকার। মানুষ যেটা চাচ্ছে, আমি সেটার দায়িত্ব নিতে প্রস্তুত।”

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মুরাদপুরে এবার মানুষের সাড়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শুধু প্রার্থীকে দেখতে নয়, নিজেদের কথা বলতেও মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে সামনে আসছে।

আগামী কয়েক দিন সীতাকুণ্ড উপজেলা, সীতাকুণ্ড পৌরসভা ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে তার প্রচারণা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবর 27

Sponsered content