Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে ওয়াসার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১১:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় শরবত তৈরি, অনুমোদনহীন ক্যামিকেলের ব্যবহারের দায়ে ওয়াসা এলাকার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।




মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।

বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়। তা ছাড়া সতর্ক করা হয় চকবাজারের কাচ্চি ডাউন, চিটাগং বেকারি ও চান্দগাঁওয়ের শাহ আমানত ফুড প্রোডাক্টসকে।

সিলগালা করা হয় চান্দগাঁওয়ের সমশের পুরের ইউম্যাক্স বেকারি ও সায়েম বেকারিকে।




সিএমপির সহযোগিতায় অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।




আরও খবর 25

Sponsered content