Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

খেলাধুলায় শিশুদের মেধা বিকাশ ঘটে : আসলাম চৌধুরী

  প্রতিনিধি ৩ মে ২০২৬ , ১২:২২:৫৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত।

প্রতিযোগিতায় বালক বিভাগে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, বালিকা বিভাগে আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং অপর একটি বিদ্যালয় রানারআপ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। তিনি বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তাদের মেধা, শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিজয়ীরা ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ায় ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। এতে তাদের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় পাওয়া যায়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও মোঃ ফারুখ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রতিযোগিতা ঘিরে মাঠে শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শিশুদের অংশগ্রহণ ও উৎসাহ অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

আরও খবর 27

Sponsered content