Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানোর পরামর্শ বিসিবির

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৫ , ১১:০৫:০২ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের প্রস্তুতি ঘিরে মাঠে যেমন চলছে ফিটনেস ও স্কিল অনুশীলন, তেমনি মাঠের বাইরেও ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সকালে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে সরাসরি এই বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও উপস্থিত ছিলেন সেখানে। বিসিবির পরিচালক, মেডিকেল বিভাগ এবং কোচিং স্টাফের সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় বিসিবি সভাপতি নিজে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মেডিকেল বিভাগ থেকেও আলাদা প্রেজেন্টেশন দেওয়া হয়। আলোচনায় উঠে আসে চিকিৎসা সেবা, প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের মান উন্নয়ন, নতুন ভেন্যু সংযোজনসহ নানা বিষয়। পাশাপাশি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে বাইরের বিভ্রান্তি এড়িয়ে খেলার প্রতি মনোযোগ বাড়ানো যায়।

এছাড়া মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা, ঢাকা শহরের বাইরে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ আয়োজনের ফলে ভ্রমণজনিত ভোগান্তি এবং রমজানে খেলোয়াড়দের অতিরিক্ত কষ্টের বিষয়েও আলোচনা হয়। এ সমস্যাগুলোর কার্যকর সমাধান খোঁজার আশ্বাস দেন সভাপতি।

সবমিলিয়ে এই বৈঠকে ক্রিকেটারদের মাঠের ভেতর ও বাইরের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং পেশাদার জীবনযাত্রা নিয়ে বিস্তৃত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও খবর 16

Sponsered content