Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১২:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: আরাফাতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। সূর্যাস্ত পর্যন্ত ঐতিহাসিক এ ময়দানে অবস্থান করবেন হাজীরা।তাঁবুতে তাঁবুতে চলছে দোয়া-দরুদ ও নানা ধর্মীয় আলোচনা, ওয়াজ-নসিহত।আরাফাতের দিন শ্রেষ্ঠতম বরকতময় দিন।

ইবাদত ও প্রার্থনা কবুলের দিন। শরিয়তে আরাফাতে অবস্থানই হজ হিসেবে অভিহিত।সে কারণে আল্লাহর কাছে তাঁর মেহমানদের আজ নানা আর্তি। হজ কবুলের জন্য মহান রবের কাছে নিবেদন ও প্রার্থনা জানাচ্ছেন হাজীরা।

তাঁবুর ভেতর-বাইরে হাজীরা দু’হাত তুলে করছেন মোনাজাত। কেউ চুপিসারে, কেউবা উচ্চস্বরে করছেন ক্রন্দন। অতীতের ভুল-ত্রুটি ও পাপমোচনে চলছে রোনাজারি। তীব্র তাপদাহে হাজীদের তাঁবুতে অবস্থান করার নির্দেশনা থাকলেও তা মানতে চাইছেন না তাঁরা।

সোমবার রাত থেকেই মিনা থেকে আরাফাতের উদ্দেশে রওয়ানা করেন আল্লাহর মেহমানরা। দুপুরে আরাফাতে মসজিদে নামিরায় হজের খুতবা দেন ইমামুল হজ, মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করেন।

মঙ্গলবার সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজীরা। তাঁরা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন (বুধবার) ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানিসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন।

আরও খবর 15

Sponsered content