Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা ফুটবল একাডেমির টিম পরিচালনা কমিটি

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সিডিএফএ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আনোয়ারা ফুটবল একাডেমির টিম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নগরের একটি রেস্টুরেন্টে ফুটবল একাডেমির সভাপতি সোহেল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম সনিকে প্রধান পৃষ্ঠপোষক, শিল্প উদ্যোক্তা মো. শাহেদকে চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমরান এমিকে সাধারণ সম্পাদক ও একাডেমির সভাপতি সোহেল আলমকে টিম ম্যানেজার মনোনীত করা হয়।

এছাড়াও কো-চেয়ারম্যান পদে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আবদুল মঈন চৌধুরী খোকন, নঈম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, জমির হোসেন সওদাগর ও আবদুল কাদের।

যুগ্ম সম্পাদক করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন মনির, তৌহিদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দীন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কমরুদ্দীন সবুজ, আবদুল হাকিম সওদাগর, সৈয়দ মো. রিদওয়ান, ওয়াসিফ শাহেদ।

সদস্য করা হয়েছে, কাজী আবুল ফয়েজ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম খান, মহিউদ্দীন বাহার, এনামুল হক, শাহেদুল ইসলাম, মো. আজম প্রমুখ। কোচ হিসেবে ফুটবলার আমিন ফারুক টিম পরিচালনা করবেন।

আরও খবর 28

Sponsered content