Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আদালতে অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৯:২৫:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: আদালতে সাক্ষীকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জোবাইরুল হক মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম আদালতে এ ঘটনা ঘটে।




মো. জোবাইরুল হক, কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।




চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ বলেন, আসামিকে জেরা করার সময় জোবাইরুল হক দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে নিচে পড়ে যান। এরপর দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




আরও খবর 25

Sponsered content