Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের কোনো ভয় নেই: এসপি মাসুদ

  প্রতিনিধি ৯ মে ২০২৬ , ১:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরের মানুষ কোন ধরনের ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হবে না।পুলিশ আপনাদের নিরাপত্তা দিবে।

শুক্রবার (৮ মে) দুপুরের দিকে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি এসব কথা বলেন।এসময় তিনি এলাকার মানুষের খোঁজ খবর নেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে আপনারা আপনাদের মতো করে চলবেন ফিরবেন, ঘুরবেন। সবার মতো করে সবাই সবকিছু করবেন।

সেই পরিবেশটাই আমরা বজায় রাখতে চায়। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত থাকবে।
মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এখানে কিছু করার।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আরও খবর 25

Sponsered content