সারাদেশ

যশোরে ছয় কোটি টাকার সোনারবার সহ ৩ পাচারকারী আটক

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১১:৪৫:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ‎যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার টাকার ২৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে।

‎০৭ মে দুপুরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে নীলগঞ্জ ব্রীজের উপর হতে একটি প্রাইভেটকার সহ তাদেরকে আটক করা হয়।আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীতে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

‎আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

‎আটকরা হলো রনি (৩৬), পিতাঃ জহির উদ্দিন, গ্রাম-রাজনগর, ডাকঘর- শার্শা, থানা-শার্শা, জেলা- যশোর,আব্দুল গনি (৫৪), পিতাঃ ইসহাক, গ্রাম- উত্তর কয়েরপাড়া, ডাকঘর-চৌগাছা, থানা-চৌগাছা, জেলা-যশোর ও ইসরাইল (৪৬), পিতাঃ ইব্রাহিম সরদার, গ্রাম- বাগডাঙ্গা, ডাকঘর- চোরামনকাঠি, থানা- কোতোয়ালী, জেলা- যশোর।

‎তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করা হয়েছে।

 

আরও খবর 4

Sponsered content