Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ইপিজেড-পতেঙ্গা ব্যবসায়ী সমিতির জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ , ১০:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ

হোসেন বাবলা: দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী করতে সন্ধ্যার পর মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ কিছুটা বাড়িয়ে দুপুর ২টা‌-রাত ৯টা পর্যন্ত করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং স্থানীয় সরকার প্রশাসনের পুলিশিং আরো গতিশীল করার লক্ষ্যে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আজ দুপুরে (২৭ এপ্রিল) জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া কে লিখিত ভাবে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত কয়েকদিন পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এবং নিকটস্থ থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে বৈঠক করে জেলা প্রশাসক মহোদয় কে এই অবহিতকরণ পত্র মারফতে অত্র অঞ্চলের গণ মানুষের চাহিদা ও ব্যবসায়ী পরিবার ও কর্মচারীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সমিতির নেতৃবৃন্দর উপস্থিতিতে সোমবার দুপুরে এক সৌজন্য সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছে।

এসময় হালিশহর পতেঙ্গা ইলিকট্রনিক্স দোকান মালিক সমিতির উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান সাজু, বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জারগাম মেহেদী, মোঃ আবুল কালাম, বন্দরটিলা শাহ প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ মিঠুন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারক লিপি প্রদান কালে আরো উপস্থিত ছিলেন- যথাক্রমে সিইপিজেড চৌধুরী মার্কেট সমিতির প্রতিনিধি,ঝনক প্লাজা মার্কেট সমিতির প্রতিনিধি,আলী প্লাজা মার্কেট সমিতির প্রতিনিধি,মহাজন গোল্ডেন মার্কেট সমিতির প্রতিনিধি, নূর শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি, সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতির প্রতিনিধি,আল মদিনা সুপার মার্কেট সমিতির প্রতিনিধি, আলী শাহ সুপার মার্কেট সমিতির প্রতিনিধি এবং নেভী মার্কেট কল্যাণ সমিতির প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

জনাব জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ইপিজেড-পতেঙ্গা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দর কথা শুনেন এবং উল্লেখিত বিষয়গুলো পর্যাবেক্ষণ সুষ্ঠু দিক নির্দেশনা দেয়ার চেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন বলে জানিয়েছেন।

এছাড়া তিনি নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জা সহ বৈদ্যুতিক অপচয় রোধ করতে সবাই কে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

 

আরও খবর 25

Sponsered content