জাতীয়

হাতে হাত রেখে কী বার্তা দিলেন সালাউদ্দিন-তাহের-নাহিদ

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ১০:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: হাতে হাত রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কী বার্তা দিলেন দেশবাসীকে।

বুধবার (১৮ জুন) দুপুরে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির সময় তারা এ ছবি তুলেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় শুরু হয়।

এ সময় কেমন আছ নাহিদ? জিজ্ঞেস করেই বুকে টেনে নিলেন সালাহউদ্দিন আহমদ।

এদিকে গতকালের (মঙ্গলবার) ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণ করেনি জামায়াতে ইসলামী।

আরও খবর 17

Sponsered content