Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আদালত চত্বরে সাংবাদিকের ক্যামেরা-মোটরসাইকেল ভাংচুর, বিপিজেএ’র নিন্দা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ১০:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকের ক্যামেরা এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা চলাকালে আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণ এর সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মিয়া আলতাফের ক্যামেরা ছিনিয়ে নিয়ে অশোভন আচরণ করে উগ্রবাদী সন্ত্রাসীরা। এই সময় সমকালের মো. রাশেদ, দেশ রূপান্তরের আকমাল হোসেন, বিডিনিউজের সুমন বাবু, সারাবাংলার শ্যামলের মোটরসাইকেল ভাংচুর এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি করা হয়।

আরও খবর 25

Sponsered content