Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

কলকাতায় স্থান না পাওয়া সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৮:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন ভারতের বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিকমাধ্যম ফেসবুকে এ খবর জানিয়েছেন ‘হাউজফুল’র নায়িকা।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকাতে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, সিনেমাটি আপনাদের দেখাতে পারব।



ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার সিনেমা ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।

শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।



ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমাটি প্রদর্শিত হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২৩ সালের ১৪ জানুয়ারি। এতে বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নয়দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২২ জানুয়ারি।



আরও খবর 20

Sponsered content