Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৪৯ আটক, মামলা প্রক্রিয়াধীন

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ১০:৫৭:০০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শনিবার (২৯ জুলাই) রাত ৮টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।




তিনি বলেন, আজকের সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এ পর্যন্ত ১৪৯ জনকে আটক করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। এছাড়া এসব অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে মামলার সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

মো. ফারুক হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ডিএমপির একাধিক সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ৩১ জন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।




এর আগে বিকেলে রাজধানীর মিন্টু রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ ঢাকার প্রবেশমুখে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করে। এ কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে তারা ঢাকা মহানগর পুলিশের কোনো অনুমতি নেয়নি। তারা অনুমতি নেওয়ার জন্য আমাদের কাছে কোনোরকম আবেদন করেনি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে বিএনপিকে এবং মিডিয়াকে জানানো হয়েছে যে, তাদের (বিএনপি) আজকের অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। যেহেতু ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, সেহেতু এটি একটি বেআইনি সমাবেশ।




ডিসি ফারুক হোসেন বলেন, বিএনপি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে গাড়িতে আগুন, গাড়ির গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর আক্রমণ চালায়। এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার মেহেদীসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তারা পুলিশের ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে, প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়।




আরও খবর 17

Sponsered content