Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

৩০০ ঘণ্টায় তৈরি করা হয় আমির কন্যার বিয়ের লেহেঙ্গা

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৪ , ১০:৪১:০৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। প্রায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে চলেছে সেই আয়োজন। একমাত্র মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি এই অভিনেতা।

সঙ্গীত, মেহেন্দি, হোয়াটাই ওয়েডিং থেকে রিসেপশন — সব আয়োজন নিজে উপস্থিত থেকেই সম্পন্ন করেছেন আমির খান। এবার শোনা গেল, মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টিতে ইরা খান লাল রঙের যেই লেহেঙ্গাটি পড়েছিলেন, সেটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩০০ ঘণ্টা।




পিওর সিল্কে তৈরি ট্র্যাডিশনাল লাল লেহেঙ্গা জুড়ে ছিল সোনালি জরির সূক্ষ্ম জারদৌসি কাজ। যেটি তৈরি করেছেন ডিজাইনার মোনালি রায়। তিনি জানিয়েছেন, প্রায় ৭ মাস ধরে এই লেহেঙ্গা তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে লেহেঙ্গার সূক্ষ্ম কাজ করতে কারিগরদের।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি রায় জানিয়েছেন, ইরার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সে খুবই ধৈর্যশীল। রিসেপশনের জন্য ট্র্যাডিশনাল লেহেঙ্গা চেয়েছিলেন আমির কন্যা।

এই ডিজাইনার বলেন, ‘ইরা মর্ডান ব্লাউজ কাটিংয়ের সঙ্গে একটি ট্র্যাডিশনাল লেহেঙ্গা চেয়েছিল। আমরা প্রায় ৭ মাস ধরে এই লেহেঙ্গা তৈরি করেছি। প্রায় ৩০০ ঘণ্টা সময় কাজ করে শিল্পীরা এই লেহেঙ্গার উপরে সূক্ষ্ম জারদৌসি কাজ ফুটিয়ে তুলেছেন৷’




এদিকে আমির কন্যার গ্র্যান্ড রিসেপশনে গতকাল তারকার মেলা বসেছিল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, জয়া বচ্চন, রেখা, ধর্মেন্দ্র, অনিল কাপুর, পরিচালক আশুতোষ গোয়ারিকার, অভিনেতা নাগা চৈতন্য, পরিচালক ফারহান আখতার, শিবানী দান্ডেকর, জোয়া আখতার, জুহি চাওলা, দর্শিল সাফারি, হেমা মালিনী, এশা দেওল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, দিলীপ জোশি, মিথিলা পালকর, গজরাজ রাও, বিপিন শর্মা, গওহর খান, জাভেদ জাফরি, কিকু শারদা, মনোজ জোশি, সুনিধি চৌহান, এআর রহমানসহ অনেক তারকা। এছাড়াও রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং ক্রিকেটার শচিন তেন্ডুলকর ও জহির খানসহ বিভিন্ন অঙ্গনের তারকাগন হাজির ছিলেন।




প্রসঙ্গত, আমির খান এবং তার প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। আমির এবং রিনা প্রায় পনেরো বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছে বড় হলেও বাবা আমির ও সৎ মা কিরণের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক ইরার। নিজের প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি ইরা। আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে বরাবর পরস্পরকে আগলে রেখেছেন দুজনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আংটি বদল সেরেছিলেন ইরা-নুপূর। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দুজন।

আরও খবর 20

Sponsered content