Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

১৬০০ কিমি নালা পরিষ্কারের উদ্যোগ চসিকের

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১১:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে চসিক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর সমাধানে ৩৬টি খালের উন্নয়ন এবং ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ তথ্য জানান।

তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান এবং ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধন হওয়া ব্রিজটির দৈর্ঘ্য ২৭ দশমিক ৫ মিটার ও প্রস্থ ৩ মিটার এবং নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাফকাত আমিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম ,মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বালুরটাল ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, বালুরটাল ব্রিজের দৈর্ঘ্য ২৫ মিটার এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকা। বর্তমানে আরাকান সড়ক ৪ লেনের হলেও বালুর টাল ব্রিজ ২ লেনের হওয়ায় যানজট সৃষ্টি হয়। ব্রিজের সক্ষমতা ৪ লেনে উন্নীত করা হচ্ছে। নতুন কালুরঘাট সেতু নির্মাণকে মাথায় রেখে কালুরঘাট সেতু সংযোগ সড়কের সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট অঞ্চলের সাথে চট্টগ্রাম শহরের সংযোগ আরও সুগম হবে। আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ শুরু করছি।

মেয়র সবার সহযোগিতা কামনা করে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা নিম্নমানের উপকরণ ব্যবহার যেন না হয়, তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও খবর 25

Sponsered content