Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন স্বস্তিকা

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গত ১০ সেপ্টেম্বর স্ত্রীরোগ জনিত সমস্যার কারণে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তার। পরিকল্পনামাফিক গত সপ্তাহেই অস্ত্রোপচার হয়েছে। গত পরশু বাড়ি ফিরেছেন অভিনেত্রী।




ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বর্তমানে অনেকটাই সুস্থ আছেন স্বস্তিকা। তবে এখনই কোনো কাজে ফিরছেন না। এই এক মাস পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি। তাই এখন কলকাতাতেই রয়েছেন। আগামী নভেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে তার। অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন বলেও জানা গেছে।




স্বস্তিকার পোস্টেই আভাস পাওয়া গিয়েছিল তার শারীরিক অসুস্থতার কথা। তিনি লেখেন, আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।

তার এই খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীদের একাংশ। তারা অনেকেই বার বার জানতে চেয়েছিলেন, কী হয়েছে তার। শোনা যাচ্ছে, সবকিছু মিটিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ।




বাংলাদেশের সিনেমা ছাড়াও স্বস্তিকার ঝুলিতে রয়েছে অন্য ভাষার বেশ কিছু কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যে সিরিজে স্বস্তিকা ছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।




আরও খবর 20

Sponsered content