Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরি এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ১০:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে স্বর্ণের দাম।এর আগে গত ২৪ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা উঠেছিল।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। যা আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নতুন দর কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২৩ জুলাই) বাজুস স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সাড়ে চার মাসে ২৭ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গত ২৩, ২ জুলাই ১৫, ৫ জুন, ২২, ১৮, ১৫, ৭, ৯ মে, ২৩, ২২, ২০, ১৭, ১৩, ১১ এপ্রিল, ২৮, ২৬, ১৯, ১৭, ৫ মার্চ ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।

আজকে ফের স্বর্ণের দাম বাড়ানো হলো। নতুন করে দাম বাড়ানোর ফলে সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে স্বর্ণের দাম।

এ ছাড়া গত ৮ জুলাই, ২৯, ২৫ জুন, ১৬,১৩ ১১, ৯, ৩ মে, ২৪, ২৮ ফেব্রুয়ারি, ২ ও ৯ মার্চ এবং ৮, ১৪, ২৩ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪১ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৮৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপার দুই হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার এক হাজার ৭৫০ টাকা।

এর আগে গত ২৩ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার তিন টাকা বাড়িয়ে এক লাখ ৬৩ হাজার ৭৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫১ টাকা বাড়িয়ে এক লাখ ৪০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ৮ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে এক লাখ ৭০ হাজার ৫৫১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৬ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে এক লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৬ টাকা কমিয়ে এক লাখ ১৫ হাজার ৩৯২ টাকা নির্ধারণ করা হয়।

তারওআগে গত ২ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭০৬ টাকা বাড়িয়ে এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৯ জুন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৬ টাকা কমিয়ে এক লাখ ৬২ হাজার ৫৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৩৫ টাকা কমিয়ে এক লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা কমিয়ে এক লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

আরও খবর 13

Sponsered content