Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও প্রথম বর্ষপূর্তি উদযাপন

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১০:০৮:২৫ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আকিলপুর নাগরিক উন্নয়ন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন। সংগঠনটির সূচনালগ্ন থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে নিয়মিত উদ্যোগ নেওয়ায় স্থানীয়ভাবে এটি একটি প্রশংসনীয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।তিনি শিক্ষার গুরুত্ব ও মানবসম্পদ উন্নয়নে মেধাভিত্তিক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন—

একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে প্রথমেই প্রয়োজন শিক্ষার আলো সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা দেশকে সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দিতে পারবে।”

এসময় তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির,এহতেশাম হায়দার টিটু,সাবেক সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম মন্জু,স্থানীয় ব্যক্তিত্ব রুস্তম আলী,সংগঠনের সভাপতি ইউসুফ আজাদসহ আরও অনেকে।

অতিথিরা নিজেদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠাভ্যাস ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষভাগে বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশ নেওয়া বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ট্রফি ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি দোয়া মাহফিল ও কেক কেটে আকিলপুর নাগরিক উন্নয়ন সংঘের প্রথম বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়।

আরও খবর 27

Sponsered content