Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাসসেবার উদ্বোধন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৬ , ১২:৪৬:৩৮ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যে বাসসেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (MFSS)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এইচএসসি ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীদের জন্য এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগেই শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

আয়োজকরা জানান, সীতাকুণ্ডের এইচএসসি পরীক্ষার্থীদের সময়মতো ও নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ২০২২ সাল থেকে ‘রোড টু লাইট’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এবার নবমবারের মতো এ সেবা দেওয়া হচ্ছে। পরীক্ষার দিন যাতায়াতজনিত ভোগান্তি দূর করে শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগী রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এবার তিনটি রুটে বাসসেবা পরিচালিত হবে। রুটগুলো হলো—সীতাকুণ্ড থেকে ভাটিয়ারী, সীতাকুণ্ড থেকে সিটি গেট এবং বাড়বকুণ্ড থেকে সিটি গেট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশন কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন, এমএফজেএফ-এর উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, মনিষার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আজমল হোসেন (হিরু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন MFSS-এর সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী। সার্বিক সমন্বয় করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ‘রোড টু লাইট’ কর্মসূচির প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিন।

আয়োজকরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে MFSS ইতোমধ্যে ৬০টিরও বেশি সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি চারটি আন্তর্জাতিক ও পাঁচটি জাতীয় পুরস্কার অর্জন করেছে।

 

আরও খবর 27

Sponsered content