Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় রুহুল কবির রিজভীর সামনে বিএনপি সমর্থকের মুখে “জয় বাংলা” স্লোগান

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ১১:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আগমনকে ঘিরে বিএনপি’র সমর্থকের মুখে “জয় বাংলা” স্লোগান নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

এদিন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উত্তর সাতকানিয়া কালিয়াইশ রসুলাবাদের আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়কে এই মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী গাড়িতে উঠার সময় হঠাৎ করে বিএনপি’র এক সমর্থকের মুখে “জয় বাংলা” স্লোগান শোনা যায়। যাতে করে হতভম্ব হয়ে পড়ে নেতাকর্মীরা। তাদের প্রশ্ন তাহলে কি বিএনপি’র নেতাদের ছত্রছায়ায় আশ্রয় প্রশ্রয়ে নিরাপদে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সর্মথকরা? এই দ্বায় আসলে কার?

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-সহ সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অন্যান্য সদস্য ও বিএনপি’র নেতৃবৃন্দ।

আরও খবর 28

Sponsered content