Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ যোগ্য নাগরিক গড়ে: মেয়র রেজাউল করিম

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১১:২২:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: একাডেমিক পড়াশোনার পাশাপশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ মেধা বিকাশে ও যোগ্য নাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।




শনিবার বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সংস্কৃতি ও ক্রীড়াচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীরা কেবল পড়লে হবেনা, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ। এজন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা। কারণ, সংস্কৃতিচর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে বলে। বঙ্গবন্ধুর ক্ষুদামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।




ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দিবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে। অনুষ্ঠানে মেয়র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




অন্ষ্ঠুানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, কফিল উদ্দিন, হুমায়ুন কবীর, গোলাম ফোরকান, মো. হোসেন, মো. আলমগীর, ডা. সেলিম, আবেদুর রহমান কচিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও খবর 25

Sponsered content