Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়িত হলে মানুষের জীবনমান উন্নত হবে: সুফিয়ান

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:১৮:২৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। একদিকে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী অপশাসন ও দুঃশাসনে বিধ্বস্ত রাষ্ট্রকাঠামো, অপরদিকে বৈশ্বিক অস্থিরতা। এ কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং রাষ্ট্র গঠন ও মেরামতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের ওপর আস্থা রাখতে হবে।

দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।

সোমবার (৯ মার্চ) ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সুফিয়ান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ আহমেদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক সহ সভাপতি এম এ হালিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতার খান, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজ্বী নূরুল হক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হাসেম এবং নগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী প্রমুখ।

আরও খবর 25

Sponsered content