Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

শেষ ম্যাচ জিতে ধবলধোলাই এড়াল পাকিস্তান

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১০:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ

খেলাধূলা ডেস্ক: প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়লো তাদের ব্যাটিং লাইনআপ।

পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে দুই অঙ্কের ঘর পেরোতে পারে কেবল দুই ব্যাটার। এর মধ্যে একাই লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও জেতাতে পারেননি দলকে।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৮ রান। যা তাড়া করতে নেমে ১০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ফারহান ও আইয়ুবের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ৪৭ বলে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। অষ্টম ওভারে আইয়ুবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করে ফেরেন পাক ওপেনার। তবে ব্যাট চালাতে থাকেন ফারহান। ২৯ বলে পঞ্চাশ পূর্ণ করে ৬৩ রানে গিয়ে নাসুমের শিকার হন তিনি। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়।

তিনে নামা হারিস অবশ্য ব্যর্থ হন। ১৪ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে। চারে নেমে হাসান নওয়াজ দ্রুত ব্যাট চালান। ১৭ বলে ৩৩ রান করে তিনি শিকার হন শরিফুলের। এরপর হুসাইন তালাত দ্রুত ফিরলেও জুটি গড়েন সালমান আলি আগা ও মোহাম্মদন নওয়াজ। ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৪১ রান যোগ করেন তারা। শেষ ওভারে নওয়াজকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। ১৬ বলে ২৭ রান করে পাকিস্তানি ব্যাটার।

এই ওভারে ফাহিম আশরাফকেও ফেরান তাসকিন। শেষ পর্যন্ত টিকে থাকা সালমান আগা অপরাজিত থাকেন ৯ বলে ১২ রান করে।

রান তাড়ায় নেমে দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর নিয়মিত বিরতিতে বাকিরাও ফিরতে থাকেন। লিটন ৮, মিরাজ ৯, জাকের আলি অনিক ১, মাহেদি হাসান ০ এবং শামিম হোসেন ফেরেন ৫ রানে। নাঈম শেখ কিছুক্ষণ টিকলেও লম্বা করতে পারেননি ইনিংস। ফেরেন ১০ রানে।

নাসুম আহমেদ দুই অঙ্কের কাছে গিয়ে অর্থাৎ ৯ রানে বিলিয়ে দেন উইকেট। একই পথ ধরেন তাসকিন। ৬ বলে ৭ রান করেন তিনি। তবে শেষদিকে একাই লড়াই চালান মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৪ বলে তার করা অপরাজিত ৩৫ রানই ইনিংসের সর্বোচ্চ।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন সালমান মির্জা। দুটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ।

আরও খবর 16

Sponsered content